সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ এপ্রিল ২০২৪, ০২:৫৯ পিএম

মোট পঠিত: ৩১৩

পাটুরিয়া-আরিচা ঘাটে চাপ বাড়ছে, লঞ্চ-ফেরিতে ঠাঁই নেই

Babul K.
পাটুরিয়া-আরিচা ঘাটে চাপ বাড়ছে, লঞ্চ-ফেরিতে ঠাঁই নেই
জাতীয়

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের। মঙ্গলবার ভোর থেকেই ঘাটে বাড়তে থাকে মানুষের চাপ। আজ সকাল থেকেই ঘাট এলাকায় যাত্রীদের চাপ বাড়তে থাকে। সেই সঙ্গে চলছে ফেরি ও লঞ্চে যাত্রীদের উঠার প্রতিযোগিতা।


ঢাকা থেকে কুষ্টিয়াগামী আমজাদ হোসেন জানান, তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। বাড়ির সবাইকে নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছেন। আজ ভোর ৫টার দিকে প্রাইভেটকার নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সভারের পর থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত আসতে প্রায় ৩ ঘণ্টা কেটে গেছে রাস্তায়। তবে এবার ঘাটে এসে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে না।


এদিকে আজ সকাল থেকে পাটুরিয়া ঘাটে ঈদে ঘরেফেরা যাত্রীদের চাপের ফলে ছোট-বড় ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তবে গতকাল সোমবার দুপুরের পর থেকে ঘাটে যাত্রী ও ছোট গাড়ির চাপ বৃদ্ধি পায়।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অফিসের ডিজিএম খালেদ নেওয়াজ বলেন, আজ ভোর থেকে ঈদে ঘরমুখো যাত্রী ও প্রাইভেটকারসহ বিভিন্ন ছোট গাড়ির চাপ অনেক বেড়ে গেছে। বর্তমানে এ নৌ-রুটে ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রীদের ভোগান্তি অনেকটাই কম হচ্ছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo