সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ নভেম্বর ২০২৪, ১০:৪১ পিএম

মোট পঠিত: ২২৪

পাকিস্তানের রেলস্টেশনে বিস্ফোরণ, নিহত ২৪

Babul K.
পাকিস্তানের রেলস্টেশনে বিস্ফোরণ, নিহত ২৪
আন্তর্জাতিক

পাকিস্তানের কোয়েটা রেলস্টেশনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আজ সকালের এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩ জন। কোয়েটার সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মোহাম্মদ বালোচ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

শনিবার (৯ নভেম্বর) পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন বিষয়টি নিশ্চিত করেছে।মোহম্মদ বালোচ বলেন, ঘটনাটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’ বলে মনে হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।

এসএসপি বালোচ সাংবাদিকদের আরও বলেন, ঘটনাস্থলে প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বিস্ফোরণের সময় একটি ট্রেন পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্ল্যাটফর্মে প্রস্তুতি নিচ্ছিল।

এদিকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ বিস্ফোরণের দায় স্বীকার করেছে। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ এক বিবৃতিতে বলেছেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করা হচ্ছে। বোম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo