সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ নভেম্বর ২০২৩, ০৫:১৪ এএম

মোট পঠিত: ৩৫৩

পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেলো বাংলাদেশের মেয়েরা

Babul K.
পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেলো বাংলাদেশের মেয়েরা
খেলা

অল্প রানের পুঁজি নিয়ে লড়াই করেও যে ম্যাচ জয় করা যায়- সেটিই প্রমাণ করলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। পাকিস্তান নারী দলকে মাত্র ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। টাইট বোলিংয়ে পাকিস্তানের মেয়েদেরকে ১৬৯ রানে অলআউট করে দেয় নিগার সুলতানার দল। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে জয় পায় বাংলাদেশই।

মঙ্গলবার (৭ নভেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ম্যাচ টাই করে পাকিস্তান।

১৬৯ রানের ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে বাংলাদেশের বিপক্ষে ৭ রান তুলেছিল পাকিস্তান। জবাবে প্রথম ৪ বলে ৬ রান তোলে বাংলাদেশ। পঞ্চম বলে আউট হয়েছেন সোবহানা মোস্তারি। শেষ বলে দরকার ছিল ২ রানের। নাশরা সান্ধুর বলে মিড অন দিয়ে দারুণ এক চার হাঁকিয়ে বাংলাদেশ নারী দলকে স্মরণীয় এক জয় এনে দেন বাংলাদেশি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

নির্ধারিত ওভারের ম্যাচেও ছিল নাটকীয়তা। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৬৯ রান তুলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরে ৬ উইকেটেই ১৫৩ রান তুলে ফেলে সফরকারীরা। মনে হচ্ছিল সহজেই জিতে যাচ্ছে পাকিস্তান। কিন্তু শেষ চার ওভারে পাকিস্তানের চার উইকেট তুলে নিয়ে ম্যাচ টাই করে দেয় বাংলাদেশ নারী দল। ১ বল বাকি থাকতেই ১৬৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান নারী দল।

পরে সুপার ওভারে জয় মিলল বাংলাদেশের। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরলেন বাংলাদেশি নারীরা। সিরিজের প্রথম ম্যাচটা জিতেছিল পাকিস্তান। অর্থাৎ সিরিজের তৃতীয় এখন অলিখিত ফাইনাল, যারা জিতবে সিরিজ তাদের। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল।

মঙ্গলবার (৭ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটারই উইকেটে থিতু হতে পেরেছেন। যদিও মুর্শিদা খাতুন (১২), ফাহিমা খাতুনরা (১৬) বড় ইনিংস খেলতে পারেননি। তবে ফারজানা হক ও নিগার তুলতানা জ্যোতি দারুণ দুটি ইনিংস খেলেছেন।

৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছে বাংলাদেশ নারী দল। ১০৪ বল খেলে ৩টি চারে সর্বোচ্চ ৫৪ রান করেছেন নিগার। ৮৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেছেন ফারজানা।

পরে জবাব দিতে নেমে পাকিস্তানের শুরুটা বেশ ভালোই হয়েছিল। প্রথম উইকেটে ৪১ রান তোলেন দুই সফরকারী ওপেনার। মাঝের ওভারগুলোতে অধিনায়ক নিদা দার (২৭) ও নাজিহা আলভিরা (২২) হাল ধরেছিলেন। কিন্তু শেষের হিসেবটা মিলাতে পারেনি পাকিস্তান। শেষ দিকে দ্রুত চার উইকেট হারিয়ে ১৬৯ রানে গুটিয়ে গেলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। বাংলাদেশের হয়ে রাবেয়া খান ১০ ওভারে ২৯ রান খরচায় নিয়েছেন তিন উইকেট।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo