সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ মে ২০২৪, ০৬:২০ এএম

মোট পঠিত: ৩২২

অপহৃত ১০ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে আরকান আর্মি

Babul K.
অপহৃত ১০ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে আরকান আর্মি
সারা দেশ

  

দেশের অভ্যন্তরে নাফ নদীতে মাছ শিকাররত ১০ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মি। তবে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাদের ছেড়ে দেন অপহরণকারীরা।


 এদিন রাত ৯টার দিকে অপহরণের শিকার জেলেরা স্ব-স্ব বাড়ীতে ফিরে গেছেন বলে জানান উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। 



এর আগে বুধবার (১ মে) সকালে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে নাফ নদীতে মাছ ধরতে গেলে অপহরণের ঘটনাটি ঘটে।


অপহৃতরা হলো, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জানে আলম, আবদুর রহিম, আনোয়ারুল ইসলাম, সাইফুল ইসলাম, আইয়ুবুল ইসলাম, শাহীন, আবদুর রহিম প্রকাশ, আবদুর রহমান, পুটিবনিয়া এলাকার ওসমান গণি ও আবুল হাশিম।



এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানবীর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণের শিকার জেলেরা নিজ নিজ বাড়ীতে ফিরে গেছেন। তারা সবাই সুস্থ আছেন। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo