সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ আগস্ট ২০২৩, ০৭:৪৬ পিএম

মোট পঠিত: ৩২৫

ওমানে নারী এমপি আটকের ঘটনা বিব্রতকর: মুখপাত্র

Babul K.
ওমানে নারী এমপি আটকের ঘটনা বিব্রতকর: মুখপাত্র
জাতীয়

সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য (এমপি) খাদিজাতুল আনোয়ার সনিসহ ১৭ জন ওমানে আটকের পর মুক্তি পেয়েছেন। এ ঘটনা বাংলাদেশিদের জন্য বিব্রতকর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন এ তথ্য জানান। বৃহস্পতিবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে সেহেলি সাবরীন এক প্রশ্নের উত্তরে জানান, ওমানে খাদিজাতুল আনোয়ার সনিসহ ১৭ জন বাংলাদেশিকে আটক করে সে দেশের পুলিশ। এ ঘটনায় ওমানের বাংলাদেশ দূতাবাস আন্ডারটেকেন দিয়ে তাদের ছাড়িয়ে এনেছে। এ ১৭ জনের মধ্যে ওমান ছাড়াও সৌদি আরব ও আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন।

তিনি আরও জানান, ওমানে সভা-সমাবেশ করতে গেলে অনুমতি নিতে হয়। তবে তারা অনুমতি না নিয়ে সভা করায় তাদের আটক করা হয়। এ ঘটনা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিব্রতকর। আমরা আশা করি, প্রবাসীরা যে দেশে থাকেন, তারা সেখানের নিয়ম-কানুন মেনে চলবেন।

উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনিকে রাজনৈতিক সভা-সমাবেশ করার অভিযোগে গত ১ আগস্ট রাতে রয়্যাল ওমান পুলিশের সিআইডির একটি দল আটক করে। ওমানের আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিক অনুমতি ছাড়া সেদেশে সভা-সমাবেশ করতে পারেন না।  


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo