সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ নভেম্বর ২০২৪, ০২:১৭ এএম

মোট পঠিত: ২২৫

অন্তর্বর্তী সরকার সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে, প্রত্যাশা মির্জা ফখরুলের

Babul K.
অন্তর্বর্তী সরকার সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে, প্রত্যাশা মির্জা ফখরুলের
রাজনীতি

 অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কাজ শেষ করে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লালমনিরহাটে আয়োজিত ‘জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’ একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা আশা করবো এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত সংস্কার কাজগুলো শেষ করে সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবে। কারণ নির্বাচন হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। আমরা যেখানে যেতে চাই তার প্রধান ফটক হচ্ছে একটা নির্বাচন।’


‘সুতরাং আমরা বিশ্বাস করি যে সমস্ত চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করছি এগুলো অনেকাংশেই থাকবে না যদি একটা নির্বাচিত সরকার গঠন করতে পারি আমরা। পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে নিয়ে আসতে পারি,’ বলেন তিনি।


অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের চাইতে এই সরকারের চরিত্রটা ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক।’


বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকারকে অন্যান্য সরকারের মতো দেখলে হবে না। তারা অন্তত একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে পারেন। আমরা যেটাকে বলি একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেন। মানুষের আশাগুলোকে বাস্তবায়নের একটা ভিত্তি তৈরি করতে পারেন।’


জনগণকে এই সরকারের প্রতি আরো সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি। যাতে সংস্কারের কাজগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারে।


নতুন তিন উপদেষ্টার প্রসঙ্গকে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমি শুধু এটুকু বলতে চাই যে বিতর্কিত কোনো ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে নেয়ার ব্যাপারে অবশ্যই যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ড. ইউনূস, তাদেরকে চিন্তা করতে হবে। যাতে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo