সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ জুলাই ২০২৩, ১১:৫৩ পিএম

মোট পঠিত: ৩৬৫

অবিশ্বাস্য নাটকীয়তায় বাংলাদেশ-ভারত ম্যাচ টাই, সিরিজ ড্র

Babul K.
অবিশ্বাস্য নাটকীয়তায় বাংলাদেশ-ভারত ম্যাচ টাই, সিরিজ ড্র
খেলা

প্রথম ওয়ানডেতে জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছিল বাংলাদেশ। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি দাঁড়ায় সিরিজ নির্ধারণী। মিরপুরে টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিকদের সেই ব্যাটিংয়ের বিজ্ঞাপন হয়ে থাকলেন ফারজানা হক পিংকি। তার অনবদ্য সেঞ্চুরিতে বাংলাদেশ ২২৬ রানের লক্ষ্য দেয় সফরকারী ভারতকে। মিরপুরের উইকেটে কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে ভারতও দাপট দেখাচ্ছিল। কিন্তু বাংলাদেশ দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে ভারতের সঙ্গে ম্যাচ টাই করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র করলো।

শেষ তিন ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১০ রান। তবে নাহিদা ৪৮তম ওভারে ১ রান খরচায় দুই উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। বাকি এক উইকেট নিয়ে তখন জয়ের চেষ্টায় ভারত। সুলতানা খাতুন ৪৯তম ওভারে বেশ ভালোভাবেই চেপে ধরেছিলেন। কিন্তু মিড উইকেট দিয়ে দুই ফিল্ডারের মাঝদিয়ে মেঘনা সিং বাউন্ডারি মারলে কঠিন পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশের। 

শেষ ওভারে জয়ের জন্য ৩ রান প্রয়োজন হলেও প্রথম দুই বলে দুই রান নিয়ে সমতায় ফেরে ভারত। মারুফার তৃতীয় বলে উইকেটের পেছনে নিগারকে ক্যাচ দিয়ে মেঘনা বিদায় নিলে ম্যাচটি টাই হয়। সুপার ওভার না থাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধান নিষ্পত্তিতে শেষ হয়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo