সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ এএম

মোট পঠিত: ২৪৩

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে: নজরুল ইসলাম খান

Babul K.
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে: নজরুল ইসলাম খান
রাজনীতি
 
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদল।অন্তর্বর্তী সরকারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এখন যারা ক্ষমতায় আছে তারা জোর করে ক্ষমতা গ্রহণ করে নাই। আমরা জনগণ তাদের ক্ষমতা দিয়েছি। তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন। আগের মত বিনাভোটে না, রাতের ভোটে না, ডামি ভোটে না জনগণের ভোটে একটি সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন। যারা দায়িত্ব পাবেন, জনগণ ভোট দিবেন তারা জনগণের জন্য কাজ করবেন। দেশ থেকে দুর্নীতি অনাচার উচ্ছেদ করবেন। গরীব মানুষদের সাহায্য করবেন, সহযোগীতা করবেন যেনো নিজের পায়ে দাড়াতে পারে। কারো কাছ থেকে হাত পাততে না হয়। সে জন্য পরিবর্তন দরকার। আল্লাহর মেহেরবানি, সেই পরিবর্তনের সূচনা হয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, আমরা আশা করবো এই পরিবর্তন শীঘ্রই সম্পন্ন হবে। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। তার কিছু প্রস্তুতি আছে, তা চলছে। আমরা আশা করবো সেই প্রস্তুতি শেষে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়া হবে।বিএনপির এই জৈষ্ঠ নেতা বলেন, এই দেশটাকে তো নিঃস্ব করে দেয়া হয়েছে। আপনারা কদিন আগে দেখেছেন বিগত সরকার বছরে ১৬ হাজার কোটি ডলার বিদেশে পাচার করে দিয়েছে। আমার দেশের গরীব শ্রমিক, মধ্যপ্রাচ্যের মরুভূমি বা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যে বৈদেশিক মুদ্রা পাঠায় সেটা জনগণের কল্যানে না লাগিয়ে সেটা বাহিরে পাচার করে দিয়েছে।চুরি ও দুর্নীতি করা তো অন্যায় উল্লেখ করে তিনি বলেন, এরা (আওয়ামী লীগ) সেই অন্যায়ের পাশাপাশি এই টাকা বাহিরে পাঠানোর অন্যায়ও করেছে। দেশের মানুষের কোন কাজে আসে নাই। যদি দুর্নীতি, অনাচার কম হতো তাহলে আমার এত ভাই বোন এত কষ্ট করতো না।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা বিএনপি ও অঙ্গ সংগঠন গুলো ১৬ বছর লড়াই করেছি। ৭০০ এর বেশি নেতাকর্মী গুম হয়েছে। হাজারেরও বেশি নেতাকর্মী খুন হয়েছে৷ লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা কায়েমি মামলা দিয়ে নির্যাতন করাভয়েছে। আমরা থামি না। সেই লড়াইয়ের মাধ্যমে গত জুলাইয়ের মাসে যে অভ্যুত্থান হয়েছে তার মাধ্যমে বিশাল ক্ষমতার দাবিদার, অত্যাচার নিপিড়ন করতো, জুলুম করতো, রাজনৈতিক নেতা থেকে ফুটপাতের হকারও রেহায় পায় নাই তারা পালিয়ে গেছে।ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদের আহ্বায়ক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস প্রমুখ।

খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo