সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৮ জুন ২০২৪, ০৭:৩৮ পিএম

মোট পঠিত: ২৮২

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

Babul K.
নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
রাজনীতি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (২৯ জুন) বেলা দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার অনেক আগে থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। সকালের দিকে ঝুম বৃষ্টি হলেও তারমধ্যেই সমাবেশস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে সতর্ক অবস্থায় আছে পুলিশ।

দলের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়ায় সমাবেশে আসা নেতাকর্মীরা তাদের ব্যানার-ফেস্টুনে জিয়া পরিবারের সদস্যদের বাইরে অন্য কারও ছবি যোগ করেননি।

ঢাকায় কমিটি বিলুপ্ত হওয়ায় কেন্দ্রীয় বিএনপির ব্যানারে এই সমাবেশ হচ্ছে। এতে আগতদের ব্যানার ও ফেস্টুনে শুধু বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহারের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য দেবেন। এতে সভাপতিত্ব করবেন মির্জা আব্বাস।

গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে অক্টোবরে বড় কর্মসূচি পালন করে বিএনপি। এরপর নির্বাচন বর্জন করা দলটি সেইভাবে কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামেনি। যে কারণে এবারের সমাবেশকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

একইদিন ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাই সমাবেশকে কেন্দ্র করে সতর্ক থাকবেন বিএনপি নেতাকর্মীরাও।গত বুধবার (২৬ জুন) দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন চূড়ান্ত পর্যায় নিতে ঢাকায় সমাবেশসহ প্রথম দফায় তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় সম্প্রতি খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করে সিসিইউতে রাখা হয়। এরপর গত রোববার খালেদা জিয়ার শরীরে পেসমেকার বসানো নয়। এরপরই নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী বলেছেন, ঢাকায় শনিবার বিকেলে, ১ জুলাই সোমবার সমাবেশ হবে সারাদেশে মহানগরগুলোয় এবং ৩ জুলাই সারাদেশের জেলা সদরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করবে বিএনপি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo