সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৩ এপ্রিল ২০২৫, ০৮:০০ এএম

মোট পঠিত: ২৩২

নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন

Babul K.
নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন
রাজনীতি

 নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের পুরোধা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবার আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) এক অনুষ্ঠানে তিনি নতুন এই দলের নাম ঘোষণা করবেন।


বুধবার (২৩ এপ্রিল) নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নতুন দলটির নাম হচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’। সাবেক প্রতিমন্ত্রী ও এমপি গোলাম সারোয়ার মিলন, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ নতুন এই দলে গুরুত্বপূর্ণ পদে থাকছেন।


ইসলামী আন্দোলনের যৌথসভা / জাতীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে কৌশলগত ঐকমত্য

লিটন এরশাদ জানান, নতুন দলে রাজনীতিবিদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ সব অঙ্গনের লোকজন থাকবেন।


দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি।


এদিকে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন এই রাজনৈতিক দল নিয়ে রাজনীতিতে বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo