সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম

মোট পঠিত: ৩৪৩

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

Babul K.
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
সারা দেশ

নরসিংদীর রায়পুরা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের ধুকুন্দী এলাকার মকবুল হোসেনের ছেলে রানা মিয়া (১৮)। 

ভৈরব হাইওয়ে পুলিশ জানিয়েছে, রায়পুরা উপজেলার মরজাল থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা ভিটি মরজাল যাচ্ছিল। অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল শিমুলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ অটোরিকশার তিন যাত্রী মারা যান। আহত হন দুজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে ভৈবর হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে। 


ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেছেন, ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। কোন গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়েছে, তা আমরা নিশ্চিত হতে পারিনি। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo