সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ জানুয়ারি ২০২৪, ১১:০৬ পিএম

মোট পঠিত: ২৮৪

নির্বাচনটা দেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই খেলতে চায়: শেখ হাসিনা

Babul K.
নির্বাচনটা দেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই খেলতে চায়: শেখ হাসিনা
জাতীয়

আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবার মনে রাখতে হবে এ নির্বাচনটা বাংলাদেশের জন্য  জরুরি। কারণ, বাংলাদেশকে নিয়ে অনেকেই অনেক রকম খেলা খেলতে চায়। এদেশের ভাগ্য নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।


বুধবার (৩ জানুয়ারি) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ৫ জেলা ও একটি উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ কথা বলেন।


আগামী জাতীয় নির্বাচন যাতে ইতিহাসের মাইলফলক হয়ে থাকে, আমাদের সেই চেষ্টাই করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। এটা আমাদের স্লোগান, এই স্লোগান দিয়েই আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম। বিএনপি ক্ষমতায় এসেই লুটপাট ও দুর্নীতি শুরু করে। বিএনপির দুর্বৃত্তায়নের জবাব দিতে হবে ভোটের মাধ্যমে। ভোটে কোনো সংঘাত চাই না শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। 


আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি এমন একটা রাজনৈতিক দল যাদের কাজ হচ্ছে ষড়যন্ত্র করা, ভোট বানচাল করা। তাদের জন্মই হয়েছে গণতন্ত্রকে হত্যা করার মধ্য দিয়ে। তাদের সঙ্গে আছে জামায়াত। জামায়াত-বিএনপি ২০১৩ সালে বাংলাদেশে আগুনসন্ত্রাস শুরু করে।


২০০৯ সাল থেকে বারবার আওয়ামী লীগকে বিজয়ী করায় বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে চায়। তারা না আসলেও নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। আমরা নৌকা দিয়েছি পাশাপাশি দলের যে কেউ নির্বাচনে যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেটা উন্মুক্ত করে দিয়েছি।


আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জনগণের কাছে যাওয়ার উপদেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা জনগণের কাছে গিয়ে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবেন। জনগণ যাকে পছন্দ করবেন তাকেই ভোট দিবেন। নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo