সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৩ এপ্রিল ২০২৩, ০১:০৯ এএম

মোট পঠিত: ৩৪৯

নবাবপুরে গোডাউনের আগুন

Babul K.
নবাবপুরে গোডাউনের আগুন
জাতীয়

ডেইলি বাংলা টাইমস: পুরান ঢাকার নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশে ডিসেন্ট বেকারির পাশে ৭০/এ লুৎফর রহমান লেনে একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১১ টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। এর আগে রাত ১০ টা ৮মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে একে একে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।


এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার জানান, পুরান ঢাকার নবাবপুরে একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়।


অবশেষে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সম্মিলিত চেষ্টায় রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo