সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম

মোট পঠিত: ২৫৯

মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় নিহত ৩৩, পালাল ১৫০০ বন্দি

Babul K.
মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় নিহত ৩৩, পালাল ১৫০০ বন্দি
আন্তর্জাতিক

 দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। এছাড়া দাঙ্গার মধ্যে কারাগার থেকে ১৫০০ জনেরও বেশি বন্দি পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।


রয়টার্স বলছে, মোজাম্বিকের রাজধানী মাপুতোতে একটি কারাগারের দাঙ্গায় ৩৩ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ প্রধান বার্নার্ডিনো রাফায়েল বুধবার জানিয়েছেন। মূলত গত অক্টোবরে বিতর্কিত নির্বাচনের পর থেকে দেশটিতে অস্থিরতা অব্যাহত রয়েছে।


 


নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন দল ফ্রেলিমোর বিজয় নিশ্চিত করে মোজাম্বিকের শীর্ষ আদালতের দেওয়া গত সোমবারের একটি সিদ্ধান্তের জেরে বিরোধী দল এবং তাদের সমর্থকরা দেশব্যাপী নতুন করে বিক্ষোভ শুরু করেছেন। তারা বলছেন, অক্টোবরে অনুষ্ঠিত ওই ভোটে কারচুপি হয়েছে।


পুলিশ বলছে, বিতর্কিত নির্বাচনের ফলাফলকে ঘিরে চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে মোজাম্বিকের একটি কারাগার থেকে ১৫০০ জনেরও বেশি বন্দি পালিয়ে গেছেন। পুলিশ প্রধান বার্নার্ডিনো রাফায়েল এক সংবাদ সম্মেলনে জানান, রক্ষীদের সঙ্গে সংঘর্ষে ৩৩ জন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন।

যদিও পালিয়ে যাওয়ার পর প্রায় ১৫০ জন পলাতক বন্দিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


বিবিসি বলছে, ১৯৭৫ সাল থেকে ক্ষমতায় থাকা ক্ষমতাসীন ফ্রেলিমো দল গত অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছে বলে মোজাম্বিকের সর্বোচ্চ আদালত নিশ্চিত করার পর সোমবার থেকেই দেশটিতে বিক্ষোভ শুরু হয়।


রাফায়েল বলেন, বুধবার সরকারবিরোধী বিক্ষোভকারীরা রাজধানী মাপুতোর কারাগারের কাছে পৌঁছান। তিনি বলেন, অশান্তির মধ্যে বন্দিরা একটি দেওয়াল ভেঙে পালিয়ে যান।

মূলত গত অক্টোবরের বিতর্কিত নির্বাচনের পর থেকে মোজাম্বিক অস্থিরতায় কাঁপছে। অফিসিয়াল ফলাফলে দেখা গেছে, প্রেসিডেন্ট পদে ক্ষমতাসীন ফ্রেলিমোর প্রার্থী ড্যানিয়েল চ্যাপো বিজয়ী হয়েছেন।


কিন্তু গত সোমবার নতুন করে বিক্ষোভ শুরু হয়। মূলত সেদিনই দেশটির সাংবিধানিক আদালত চ্যাপো নির্বাচনে জয়ী হয়েছে বলে রায় দিয়েছিল। নির্বাচনের পর থেকে গত তিন মাসের বিক্ষোভে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় এই দেশটিতে প্রায় ১৫০ জন নিহত হয়েছেন বলেও জানিয়েছে বিবিসি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo