সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

মোট পঠিত: ৩৩

মেসির জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করছে আর্জেন্টিনা

Babul K.
মেসির জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করছে আর্জেন্টিনা
খেলা

অবসরের ঘোষণা দেওয়া লিওনেল মেসির জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করবে আর্জেন্টিনা। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর এই ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারের ইতি টানবেন মেসি।

গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ৩৯ বছর বয়সী মেসি। তবে দেশের মাটিতে কিংবদন্তিকে বিদায় জানানোর পরিকল্পনা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই পরিকল্পনাতেই অক্টোবরের প্রীতি ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে আর্জেন্টাইন অধিনায়ককে।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসিকে প্রাপ্য সম্মান দিয়েই বিদায় জানাতে চান তারা। ম্যাচটিকে স্মরণীয় করে তুলতে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্য ও তাঁদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তাপিয়ার ভাষায়, এটি হবে ‘বিশ্বসেরা খেলোয়াড়ের শেষ ট্যাঙ্গো’।

বিশ্বকাপ ২০২৬-এর পর আর্জেন্টিনার এটি হবে প্রথম আন্তর্জাতিক ম্যাচের সিরিজ। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচেই শেষবারের মতো আকাশি-সাদা জার্সিতে মাঠে নামবেন মেসি।

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। বেনিনের বিপক্ষে মাঠে নামলে জাতীয় দলের হয়ে তাঁর ম্যাচসংখ্যা দাঁড়াবে ২০৮-এ।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছেন মেসি। তবে গত বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিরুদ্ধে হেরেছে লিওনেল মেসির দল।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo