সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ জুন ২০২৬, ০৮:১৫ পিএম

মোট পঠিত: ৩১

মেসির হ্যাটট্রিকে জয়ে শুরু আর্জেন্টিনার

Babul K.
মেসির হ্যাটট্রিকে জয়ে শুরু আর্জেন্টিনার
খেলা

অবিশ্বাস্য, অকল্পনীয়, অসাধারণ। কোন বিশেষণেই আজ যেন তাকে বর্ণনা করার উপায় নেই। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। ইতিহাস গড়ার ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে করলেন বিশ্বকাপের মঞ্চে প্রথম হ্যাটট্রিকও। তার দুর্দান্ত পারফরম্যান্সেই ৩-০ গোলের বড় জয়ে বিশ্বকাপ শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কানসাস সিটি স্টেডিয়ামে গ্রুপ জে এর ম্যাচে মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আলজেরিয়া। ম্যাচের শুরুতেই গোল পান মেসি। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়। গোল পেয়েছিল আলজেরিয়াও। তবে অফসাইডের ফাঁদে পড়েন তারাও।

অবশেষে ডেডলক ভাঙ্গেন সেই মেসি। ১৭মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে দেন। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। গোলকিপারের ভুল বল পেয়ে আর্জেন্টিনাকে আনন্দে ভাসান তিনি। মেসি এর পরপরই হ্যাটট্রিক পেতে পারতেন, আলজেরিয়া কিপারের দারুণ এক সেভে সেটা হয়নি।

অবশেষে মেসি হ্যাটট্রিক পান ৭৬তম মিনিটে। আরেকটি দুর্দান্ত শটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পান এই ফুটবল জাদুকর। এতে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জার্মানির মিরোস্লাভ ক্লোসার পাশে বসলেন তিনি। তাদের দুজনের গোলই এখন ১৬। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় দিয়েই বিশ্বকাপ শুরু করল আর্জেন্টিনা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo