সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ আগস্ট ২০২৩, ০৭:৪৯ পিএম

মোট পঠিত: ৩৭৬

মার্কিন রাষ্ট্রদূত তত্ত্বাবধায়ক সরকার ও প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে কিছু বলেননি: কাদের

Babul K.
মার্কিন রাষ্ট্রদূত তত্ত্বাবধায়ক সরকার ও প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে কিছু বলেননি: কাদের
জাতীয়

আন্তর্জাতিক মহল থেকে কোনো ধরনের চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে কোথাও তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, নির্বাচন কমিশনের পদত্যাগ এসব বিষয়ে কিছু বলেননি। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চেয়েছেন তিনি। আমরাও সেটা বলেছি। আমরা কোনো ধরনের চাপ অনুভব করছি না। চাপ হলো আমাদের বিবেকের।’


বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর পৌনে ১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। এরআগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় বৈঠক হয় আওয়ামী লীগ নেতাদের।


যুক্তরাষ্ট্রের মনোভাবের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আমাদের অফিসে এসেছেন আলোচনার জন্য। এর আগে কখনো তারা আসেননি।


আন্তর্জাতিক মহল থেকে কোনো চাপ অনুভব করছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, কোনো ধরনের চাপ অনুভব করছি না। চাপ হলো আমাদের বিবেকের।


বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বৈঠকে আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছে। আমরা সব সময়ই যা বলি, নির্বাচন নিয়ে আমাদের যেই বক্তব্য আমরা স্পষ্টভাবেই বলি। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এটা আমাদের কমিটমেন্ট। গণতন্ত্র আওয়ামী লীগেরই দীর্ঘ সংগ্রামের ফসল। শেখ হাসিনার নেতৃত্বে দুটি নির্বাচনের মাধ্যমে কিছুটা শক্তিশালী হয়েছে।


বৈঠকে পিটার হাসের সঙ্গে রাজনৈতিক সংঘাত নিয়ে কোনো আলোচনা হয়নি, এবং নিরপেক্ষ নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত কোনো পরামর্শ দেননি বলে জানান ওবায়দুল কাদের।


এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. ফারুক খান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. সাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য ও ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত প্রমুখ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo