সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ মে ২০২৩, ১১:২১ এএম

মোট পঠিত: ৫৫৬

মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা জানি না: পররাষ্ট্রমন্ত্রী

Babul K.
মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা জানি না: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

ডেইলি বাংলা টাইমস: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা বলে কয়ে কিছু করে না। তাই মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা সেই বিষয়ে তিনি কিছুই জানেন না। সোমবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা জানি না। তারা তো বলে কয়ে কিছু করে না। তবে আমি আশা করছি, এ বিষয়ে আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে।’ 

 মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মোমেন বলেন, ‘গতকাল কৃষিমন্ত্রীও বলেছেন দেশে স্যাংশনের কোনো কারণ নেই। এটা হলে দুঃখজনক হবে। আমেরিকা তো হাজার হাজার নিষেধাজ্ঞা দিচ্ছে। সম্প্রতি আমেরিকার একজন প্রতিনিধি এসেছিলেন তাদের বক্তব্য অত্যন্ত পজিটিভ ছিল। সেক্ষেত্রে আপানারা যে তথ্য দিলেন এ বিষয়ে আমাদের জানা নেই।’

মার্কিন দূতাবাস নাগরিকদের দেশে চলাচলে ভ্রমণ সতর্কতা দিয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা খুবই দু:খজনক। আরও সাত আট মাস পর নির্বাচন হবে। তাদের জিজ্ঞেস করেন তারা কেন এই সতর্কতা দিলো। আমাদের দেশে হত্যা নেই, গুলি করে কাউকে মারা হয় না।আরও পড়ুন: মার্কিন নাগরিকদের সতর্কভাবে চলাফেরার নির্দেশ ঢাকার দূতাবাসের

‘এখানকার মানুষ মার্কিন নাগরিকদের ওপর ক্ষেপবে কেন? আমি জানি না তারা কেন এটা করেছে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতো ভালো হয়েছে পুলিশ কোনো ঘটনা ঘটলে সাথে সাথে অপরাধীকে ধরে নিয়ে আসে।’

মন্ত্রী আরও বলেন, তারা (আইনশৃঙ্খলা বাহিনী) খুব ভালো কাজ করছে। আমাদের দেশে এমন কোনো কারণ নেই যে সহিংসতা হবে। বরং কেউ কেউ আমেরিকায় গেলে সতর্ক করা উচিত সেখানে শপিং মলে, স্কুলে, বারে গেলে সতর্ক থাকতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দৈনিক কালবেলা একটা রিপোর্টে যে তথ্য দিয়েছে সেটা মিথ্যা তথ্য। সেখানে বলেছে আমি মন্ত্রী হওয়ার আগে চায়নিজ প্রতিষ্ঠানে লবিস্ট হিসেবে কাজ করেছি, এটা ডাহা মিথ্যা। বরং বলতে পারেন আমি সারাজীবন আমেরিকায় ছিলাম, সেখানে কাজ করেছি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo