সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ এপ্রিল ২০২৩, ০৪:৫৪ পিএম

মোট পঠিত: ৩৫৫

মার্কিন মধ্যস্থতায় সুদানে ৭২ ঘণ্টার সংঘর্ষ বিরতি

Babul K.
মার্কিন মধ্যস্থতায় সুদানে ৭২ ঘণ্টার সংঘর্ষ বিরতি
আন্তর্জাতিক

 ডেইলি বাংলা টাইমস: সুদান থেকে এখন কূটনীতিক ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। কিন্তু যারা এখনো সেদেশে আছেন, তাদের নিয়ে প্রতিটি দেশই চিন্তিত। এই ৭২ ঘণ্টায় তাদের সরিয়ে নেয়ার কাজ গতি পাবে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

সোমবার সন্ধ্যায় ব্লিংকেন ঘোষণা করেন, সেনা-প্রধান ও বর্তমান শাসক বুরহান এবং আধাসামরিক বাহিনীর প্রধান দাগালো ৭২ ঘণ্টার সংঘর্ষ-বিরতিতে রাজি হয়েছেন। এর জন্য ৪৮ ঘণ্টা ধরে দুই পক্ষের সঙ্গে আলোচনা করতে হয়েছে।


গত নয় দিনে সুদানে তিনবার সংঘর্ষবিরতির ঘোষণা হয়েছিল। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিন্তু এখন সব দেশ তাদের কূটনীতিক ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে। তাই সংঘর্ষবিরতি খুবই জরুরি। ব্লিংকেন জানিয়েছেন, সকলের সঙ্গে কথা বলে সুদানে দীর্ঘমেয়াদী সংঘর্ষবিরতির চেষ্টা করবে যুক্তরাষ্ট্র।

আধাসামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সুদানের সাধারণ মানুষ যাতে নিরাপদ জায়গায় চলে যেতে পারেন, হাসপাতালে যেতে পারেন এবং বিদেশিরা সুদানের বাইরে চলে যেতে পারেন, তার জন্য সংঘর্ষবিরতিতে তারা রাজি হয়েছেন। তারা এই সংঘর্ষবিরতি পুরোপুরি মেনে চলবেন। কিন্তু অপর পক্ষ যেন এই সময় কোনো সহিংসতা না করে।

জাপানি দূতাবাস বন্ধ

অ্যামেরিকা আগেই তাদের দূতাবাস বন্ধ করেছিল। জাপানও এবার একই পথে হাঁটলো। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, ৪৫ জন নাগরিককে সুদান থেকে জাপানে নিয়ে আসা হয়েছে।। ইথিওপিয়া ও ফ্রান্সের সহযোগিতায় ১২ জন জাপানি নাগরিককে সুদানের বাইরে নিয়ে আসা হয়েছে।

ইসরায়েলের প্রস্তাব

মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সুদানে দুই পক্ষের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। গত কয়েকদিনে আলোচনা অনেকটা এগিয়েছে বলে তিনি দাবি করেছেন।

এদিকে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেস বলেছেন, সুদানের এই সংঘর্ষের ফলে গোটা এলাকায় অশান্তি ছড়িয়ে পড়তে পারে। নিরাপত্তা পরিষদে তিনি বলেছেন, অবিলম্বে এই সংঘর্ষ বন্ধ করতে হবে এবং পূর্ব আফ্রিকার দেশগুলিকে গণতন্ত্রের পথে আনতে হবে।

গুতেরেস বলেছেন, আমাদের হাতে যতটুকু ক্ষমতা আছে, তা দিয়ে সুদানে সংঘর্ষ থামাতেই হবে। সুদানের মানুষ এখন ভয়ংকর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। জাতিসংঘকে তাদের পাশে দাঁড়াতে হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo