সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ এপ্রিল ২০২৫, ০১:২৭ পিএম

মোট পঠিত: ১৮৬

‘মার্চ টু গাজা’ ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

Babul K.
‘মার্চ টু গাজা’ ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি
জাতীয়


‘মার্চ টু গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে প্রধান বিচারপতির বাসভবন, প্রধান উপদেষ্টার বাসভবন ও মিন্টু রোড এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।


শনিবার (১২ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সদস্য।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতেই সব প্রস্তুতি নিচ্ছি। যেহেতু কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা মিছিলের রুটের আশেপাশে রয়েছে, তাই অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।


জানা গেছে, রাজধানীর পাঁচটি পয়েন্ট দিয়ে প্রতিবাদ কর্মসূচি স্থান সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে পারবে। বাংলামোটর। প্রবেশ পথ: সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেইট (শাহবাগ হয়ে)। কাকরাইল মোড়। প্রবেশপথ: সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট (মৎস ভবন হয়ে)। জিরো পয়েন্ট। প্রবেশ পথ: সোহরাওয়ার্দী উদ্যানের ঢাবির টিএসসি গেইট (দোয়েল চত্বর হয়ে)। বখশীবাজার মোড়। প্রবেশপথ: সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেইট (শহীদ মিনার হয়ে)। নীলক্ষেত মোড়। প্রবেশ পথ: সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেইট (ভিসি চত্বর হয়ে)।


দুপুর ২টায় ৫টি পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে মার্চ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে মানুষের ঢল নামা শুরু হয়েছে। এক্ষেত্রে পুলিশ ও আয়োজকের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।


এক আয়োজক বলেন, আমরা সহিংসতা বা বিশৃঙ্খলার পক্ষে নই। আমাদের মিছিল ভালোবাসার এবং মানবতার বার্তা বহন করে।


এদিকে মিন্টু রোড সংলগ্ন এলাকায় আগেভাগেই কিছু পুলিশ সদস্যকে সাদা পোশাকে অবস্থান নিতে দেখা গেছে। গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট জানিয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করছে এবং যেকোনো উসকানিমূলক পোস্ট বা কার্যকলাপে নজর রাখছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


ঢাকা মহানগর পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিতের স্বার্থে সাময়িক কিছু যানচলাচলে নিয়ন্ত্রণ আসতে পারে, তবে শহরের স্বাভাবিক কার্যক্রম যেন ব্যাহত না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে।


সব মিলিয়ে, একদিকে গাজার শিশুদের প্রতি ঢাকাবাসীর ভালোবাসার বার্তা, অন্যদিকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা এই দুই দিক সামলে রাজধানী ঢাকা এখন ‘সতর্ক কিন্তু সংবেদনশীল’ অবস্থায়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo