প্রধানমন্ত্রী তারেক রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে একযোগে দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
আজ রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। একই মঞ্চ থেকে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং' জাতীয় প্রদর্শনীরও উদ্বোধন করেন তারেক রহমান।
এ সময় তিনি প্রদর্শনীতে অংশ নেওয়া দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নানা উদ্ভাবনী প্রজেক্ট ঘুরে দেখেন।
শিক্ষার্থীরা তাদের প্রজেক্টের সুবিধাজনক দিকগুলো তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন ও উৎসাহ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্তি প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।
মতামত দিন
০ টি মন্তব্য