সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৩ অক্টোবর ২০২৪, ০৫:৪১ এএম

মোট পঠিত: ৩০৮

লেবানন থেকে শান্তিরক্ষীদের দ্রুত সরাতে বললেন নেতানিয়াহু

Babul K.
লেবানন থেকে শান্তিরক্ষীদের দ্রুত সরাতে বললেন নেতানিয়াহু
আন্তর্জাতিক

লেবাননের সীমান্তে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সকল সেনাকে সরিয়ে নিতে বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৩ অক্টোবর) তিনি এক ভিডিও বার্তায় এ কথা জানান।


এর আগে শনিবার, বাংলাদেশসহ ৪০টি দেশ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। সেই প্রেক্ষাপটে নেতানিয়াহু এসব সেনাকে সরিয়ে নিতে বলেন।


নেতানিয়াহু ভিডিও বার্তায় বলেন, "জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউএনআইএফআইএলের শান্তিরক্ষীদের হিজবুল্লাহর অবস্থান ও যুদ্ধ এলাকা থেকে সরানোর সময় এখনই। ইসরায়েলি সামরিক বাহিনী বারবার এই অনুরোধ করেছে, কিন্তু প্রত্যেকবার তা প্রত্যাখ্যাত হয়েছে। এর উদ্দেশ্য হলো হিজবুল্লাহর সন্ত্রাসীদের মানববর্ম হিসেবে ব্যবহার করা।"


তিনি আরও বলেন, "মাননীয় মহাসচিব, এখনই শান্তিরক্ষীদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিন। তাদের সরিয়ে নিতে অস্বীকৃতি জানালে, আপনি তাদের হিজবুল্লাহর জিম্মি বানাচ্ছেন, যা শান্তিরক্ষী এবং আমাদের সেনাদের জীবনের জন্য বিপজ্জনক।"


গত কয়েকদিনে, শান্তিরক্ষীদের অবস্থানে ইসরায়েলি সেনাদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নেতানিয়াহু এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, "শান্তিরক্ষীরা আহত হওয়ার ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যাতে এমন ঘটনা পুনরায় না ঘটে। তবে এর সহজ এবং কার্যকর উপায় হচ্ছে তাদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া।" সূত্র: টাইমস অব ইসরায়েল


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo