সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২২ জুলাই ২০২৩, ০৬:৫৮ পিএম

মোট পঠিত: ৩৩৭

ক্রিমিয়া উপদ্বীপে জ্বালানি ডিপোয় বিস্ফোরণ, কার্চ সেতুতে যান চলাচল বন্ধ

Babul K.
ক্রিমিয়া উপদ্বীপে জ্বালানি ডিপোয় বিস্ফোরণ, কার্চ সেতুতে যান চলাচল বন্ধ
আন্তর্জাতিক

রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের একটি জ্বালানি ডিপোয় বিস্ফোরণ ঘটেছে। ড্রোন হামলার কারণে এ ঘটনাটি ঘটে।খবর বিসিসির।প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর ওই এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া হয়েছে। রুশ কর্তৃপক্ষ ক্রিমিয়া সেতু বন্ধ করে দিয়েছে। তারা বলছে, নিরাপত্তা স্বার্থে সাময়িক সময়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্রিমিয়ায় নিযুক্ত রুশপন্থি গভর্নর সের্গেই আকসিওনভ এসব দাবি করেন। তিনি আরও বলেন, ড্রোন হামলায় বিস্ফোরিত জ্বালানি ডিপোর পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। কার্চ সেতুতে রেল চলাচল বন্ধ রয়েছে। যদিও নিজের এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ক্রিমিয়ার ক্রাসনোগভার্দেয়স্কি জেলার অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু ছিল।এ ঘটনার পর শনিবার স্থানীয় সময় সকালে কার্চ সেতুতে গাড়ি চলাচল বন্ধ করে দেয় রুশ কর্তৃপক্ষ। এরপর আবার চলাচল চালু করা হয়। পরবর্তীতে ফের গাড়ি চলাচল বন্ধের কথা জানান গভর্নর।

ড্রোন হামলার কারণে ক্রিমিয়া উপদ্বীপের জ্বালানি ডিপোয় বিস্ফোরণের সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি। এর আগে শুক্রবার (২১ জুলাই) এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে উদ্দেশ্য করে হুমকি দেন। তিনি বলেন, রুশ সেনাদের সহায়তায় ক্রিমিয়ার সেতুটি গোলাবারুদ সরবরাহের কাজে ব্যবহার করছে মস্কো। তাই সেতুটি ইউক্রেনের বৈধ লক্ষ্য।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo