সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ জুলাই ২০২৫, ০৬:২৩ পিএম

মোট পঠিত: ১৪৬

কোনো বিশেষ ব্যক্তির অনুরোধে চাঁদাবাজকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

Babul K.
কোনো বিশেষ ব্যক্তির অনুরোধে চাঁদাবাজকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমানে চাঁদাবাজের সংখ্যা বেড়ে যাচ্ছে। চাঁদাবাজদের বিরুদ্ধে ভালোভাবে কাজ করে যেতে হবে। কোনো বিশেষ ব্যক্তির অনুরোধে চাঁদাবাজকে ছাড় দেওয়া যাবে না। চাঁদাবাজ যতই শক্তিশালী হোক না কেন র‌্যাব কর্মকর্তা থেকে শক্তিশালী না।

শনিবার (২৬ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর কার্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মাদকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স। বর্তমানে দেখছি মাদকের বিরুদ্ধে তোমাদের কার্যক্রম খুবই ভালো। মূল কাজ হলো মাদকের বড় বড় গডফাদারকে ধরা। আমরা সাধারণত কারবারিদের ধরতে পারি। শুধু কারবারি নয়, গডফাদারদের গ্রেফতার করতে হবে।’

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা র‌্যাব কর্মকর্তাদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি কর্মকর্তাদের জন্য রান্নার কাজে নিয়োজিতদের সঙ্গেও কথা বলেন।

এ সময় র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোশারফ হোসেন ভূঁইয়া, উপ-অধিনায়ক মেজর অনাবিল ইমাম, অপস অফিস সিনিয়র এএসপি গোলাম মোর্শেদসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo