সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ আগস্ট ২০২৩, ০১:৪৬ এএম

মোট পঠিত: ৩৫২

কক্সবাজারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই ছেলেসহ বাবার মৃত্যু

Babul K.
কক্সবাজারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই ছেলেসহ বাবার মৃত্যু
সারা দেশ

কক্সবাজারের চকরিয়ায় সেপটিক ট্যাংকের ময়লা পরিষ্কার করতে নেমে বাবা ও দুই ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে চকরিয়ার বিএমচর ইউনিয়নে তাদের নিজ বাড়ির টয়লেটের ট্যাংকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বিএমচর ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন (৭০) এবং তার দুই ছেলে শাহাদাত হোসেন ( ৪৫) ও শহিদুল ইসলাম (২২)।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, বুধবার রাতে বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন আনোয়ার হোসেন ও তার দুই ছেলে। কিছুক্ষণ পর অসুস্থ বোধ করলে তারা উঠে আসেন। পরে অবস্থা গুরুতর হলে তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে আনোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo