সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ আগস্ট ২০২৩, ০৭:২৪ এএম

মোট পঠিত: ৩৪৭

কক্সবাজারে সাঈদীর গায়েবি জানাজা শেষে সংঘর্ষ, গুলিতে একজন নিহত

Babul K.
কক্সবাজারে সাঈদীর গায়েবি জানাজা শেষে সংঘর্ষ, গুলিতে একজন নিহত
সারা দেশ

কক্সবাজারের চকরিয়ায় জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ‘গুলিতে’ একজন নিহত হয়েছেন। এছাড়া, পুলিশসহ আহত হয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী। 

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চকরিয়ার চিরিঙ্গা থানা রাস্তার মাথা ও পেকুয়ার বারবাকিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ও পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার এ তথ্য জানিয়েছেন।

গুলিতে নিহত ফোরকানুল ইসলাম (৬০) চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুল বারিপাড়ার বাসিন্দা। তিনি চিরিঙ্গা রাস্তার মাথা এলাকায় চায়ের দোকান চালাতেন।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার জানান, পেকুয়া সদরের একটি মাঠে সাঈদীর গায়েবি জানাজার প্রস্তুতি নেওয়া হলে, ওখানে অনুমতি না থাকায় বাধা দেওয়া হয়। এরপর লোকজন বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদির নেতৃত্বে বারবাকিয়া বাজারে চলে যায়। সেখানে সাঈদীর গায়েবি জানাজা শুরু করে। ওই জায়গায় আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের একটি টহল টিম উপস্থিত ছিল। নামাজ চলাকালে হঠাৎ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান ওসি। এসময় জানাজায় আগত লোকজন পুলিশের ওপর হামলা করে। এতে তিনিসহ ১৫ জন পুলিশ সদস্য আহত হন।

আহত পুলিশ সদস্যদের পেকুয়া ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।তবে, চকরিয়ায় হামলার ঘটনায় পুলিশ লাঠিপেটা করলেও গুলি ছোড়েনি বলে দাবি পুলিশ সুপার মাহফুজুল ইসলামের। তিনি বলেন, নিহত ব্যক্তি কীভাবে এবং কাদের গুলিতে মারা গেছেন তা এখনও নিশ্চিত নয়। ঘটনার তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo