সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম

মোট পঠিত: ২৪৭

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: জাপার সাবেক এমপি টিপু কারাগারে

Babul K.
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: জাপার সাবেক এমপি টিপু কারাগারে
আইন-আদালত

বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।


শুক্রবার (১৫ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক ফোয়াদ আহমেদ। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুলশান থেকে বকশিবাজার আদালতে যাওয়ার পথে রাজধানীর মগবাজার এলাকায় আসামিদের আক্রমণের মুখে পড়েন। এসময় খালেদা জিয়ার গাড়িবহর, দেহরক্ষী ও নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে মামলার বাদীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ নভেম্বর হাতিরঝিল থানায় মামলা করেন পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। এ মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ ৬৫ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ মামলায় টিপু ৫১ নম্বর এজাহারনামীয় আসামি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo