সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৫ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পিএম

মোট পঠিত: ২০৫

জুলাই বিপ্লবের মতো ঘটনাতেই অত্যাচারী শাসকের পতন ঘটে : আইন উপদেষ্টা

Babul K.
জুলাই বিপ্লবের মতো ঘটনাতেই অত্যাচারী শাসকের পতন ঘটে : আইন উপদেষ্টা
জাতীয়

জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটে বলেই অত্যাচারী শাসক, স্বৈরাচারের পতন ঘটে বলে মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। তাই কেবল নিজের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো।


শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে এ সব কথা বলেন তিনি।


আইন উপদেষ্টা বলেন, ‘পড়াশোনার জন্য বিদেশের যেকোনো জায়গায় থাকলেও জন্মভূমিতে ফিরে দেশের জন্য কাজ করতে হবে।


পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দেশের প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবিলা, বনজ সম্পদ উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বাসোপযোগী টেকসহ পরিবেশ নিশ্চিতকরণে নতুন প্রজন্মকে কাজ করতে হবে।’


তিনি আরো বলেন, ‘ইকোফেমিনিজম দর্শন মূলত প্রকৃতি রক্ষা এবং নারী মুক্তি। এই দুটি সংগ্রাম আসলে মুদ্রার এপিঠ-ওপিঠ।’


সর্বোপরি টেকসই, সবুজ ও মানবিক ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে সাহসী, চিন্তাশীল ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান উপদেষ্টা।


শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, ‘অধিকারবিবর্জিত প্রজা থেকে অধিকারসমৃদ্ধ নাগরিক হিসেবে নিজেদের অস্তিত্ব প্রকাশে তরুণ প্রজন্মের অবদান অনস্বীকার্য।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo