সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৭ এএম

মোট পঠিত: ২৬৭

জনগণ ছাড়া নির্বাচনের খেসারত দিতে হবে: ফারুক

Babul K.
জনগণ ছাড়া নির্বাচনের খেসারত দিতে হবে: ফারুক
রাজনীতি




ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক বলেছেন, জনগণের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন করেছে তার খেসারত সরকারকে দিতে হবে।


তিনি বলেন, শুধু ক্ষমতায় থাকার জন্যই বাংলাদেশে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষের অধিকারের কথা এ সরকারের কানে যায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা সরকারের কানে যায় না। বাংলাদেশে গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়লো কিনা সেদিকে সরকারের কোনও নজর নেই। কিভাবে নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় থাকবে সে বিষয়ে এ সরকার অত্যন্ত চতুর।



শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) কর্তৃক আয়োজিত ‘অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শহীদ চৌধুরী এ্যানিসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জয়নাল আবদীন ফারুক বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় অধ্যায় হলো গত ১৫ বছর। লাখ লাখ বিএনপির নেতাকর্মীকে জেলে বন্দী করে রাখা হয়েছে, বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। এ প্রশ্নের জবাব আপনি (শেখ হাসিনা) দিতে পারবেন না। আজকে খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা কি অন্যায় করেছে? এর জবাব আপনি (শেখ হাসিনা) দিতে পারবেন না।


ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি কি করে বলেন, বিএনপিকে খেসারত দিতে হবে? আমি আপনাকে বলতে চাই, খেসারত আপনাদেরকে দিতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন আপনারা করেছেন সেটার খেসারত আপনাকেই দিতে হবে। আজকে সীমান্তে গুলি হচ্ছে, দ্রব্যমূল্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে তছনছ করে দিচ্ছেন, রাজনৈতিক সংকট তৈরি করে বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক তৈরি করেছেন এর জন্য আপনাকে খেসারত দিতে হবে।


জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের (জিসফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবু কালাম আজাদ সিদ্দিকী, জিসফের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাঈল হোসেন সিরাজী প্রমুখ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo