সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০০ এএম

মোট পঠিত: ৩৫২

জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বিএনপির বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা

Babul K.
জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বিএনপির বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা
রাজনীতি

ঢাকায় নিযুক্ত জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়ান রল্ফ ইয়ানোভস্কির সঙ্গে বৈঠকে বিএনপি আবারও জানিয়ে দিয়েছে, নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে শেখ হাসিনার অধীনে অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

বুধবার বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রল্ফ ইয়ানোভস্কির সঙ্গে ওই বৈঠক হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে আলোচনায় আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ সবচেয়ে গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে সবাই যেমন উদ্বিগ্ন, তাদেরও (জার্মান) উদ্বেগ আছে; নির্বাচনটা কীভাবে হতে যাচ্ছে। সবাই অপেক্ষা করছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য নির্বাচন হবে কি না; এটা নিয়ে বিশ্বের সবাই যেমন উদ্বিগ্ন (কনসার্ন), তারাও (জার্মানি) জানতে চাইছে-সেই কনসার্ন নিয়ে আলোচনা হয়েছে।’

আমীর খসরু বলেন, ‘আমরা বারবার যে কথাটা বলেছি, বাংলাদেশে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ, এই নির্বাচন আবারও ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার প্রকল্প ছাড়া আর কিছু নয়।’

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘জার্মানিসহ সবাই বাংলাদেশে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছে। তারা তো প্রক্রিয়া বলে দেবে না। প্রক্রিয়াটা কী হবে, সেটা বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা যেটা বারবার বলেছি, নিরপেক্ষ সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ ও জার্মানের সঙ্গে যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতামূলক কার্যক্রমগুলো আছে, সেগুলোকে সামনে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

বৈঠকে জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়ান রল্ফ ইয়ানোভস্কির সঙ্গে দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা শেরনিল কবির উপস্থিত ছিলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo