সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম

মোট পঠিত: ১১

জামায়াতের ইফতারে যাওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী

Babul K.
জামায়াতের ইফতারে যাওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী
রাজনীতি

জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দাওয়াত দেওয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই ইফতারের দাওয়াত প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন এবং যাওয়ার আশ্বাস দিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সরাসরি দলীয় ইফতারের দাওয়াতপত্র পৌঁছে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

পরে প্রেস ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ইফতারের দাওয়াত দিতে আমরা এসেছিলাম। তার সঙ্গে কুশল বিনিময় এবং পারস্পারিক আলোচনা হয়েছে। এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার কথা শুনে তিনি ফোনে তার সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত কবুল করেছেন এবং যাবেন বলে আশ্বস্ত করেছেন। আমাদের আমির টেলিফোনে তাকে স্ত্রী ও সন্তান জায়মা রহমানসহ সপরিবারে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি।

গোলাম পরওয়ার বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রথম অফিসিয়াল সাক্ষাৎ ছিল এটি। দেশটা যেন মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিচালিত হতে পারে, আমরা সেই আহ্বান জানিয়েছি। প্রধানমন্ত্রী সরকারের আকাঙক্ষার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, নতুন দায়িত্ব পালন করতে গিয়ে নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হচ্ছেন, সেটা নিয়েও মতবিনিময় করলেন। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, আগের ব্যাডপ্রাকটিসগুলো যাতে না থাকে, সরকারি দল ও বিরোধীদলের সমন্বয় ও সংহতি এবং রাজনীতিতে সব বিতর্কের জায়গা যেন পার্লামেন্ট হয়, রাজনীতিতে সহযোগিতা-বিতর্ক সংসদেই হোক, ময়দানের রাজনীতি-সেটাও নিয়মতান্ত্রিকভাবে, মূলত পার্লামেন্টারি ডেমোক্রেসির মূল আলোচনা, সে সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়েছে।

সাংবাদকিদের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন হলে ডেপুটি স্পিকার, দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টসহ আরও যেসব বিষয় আছে, তা বলা যাবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও প্রেস ব্রিফিংকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমও উপস্থিত ছিলেন।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo