সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ পিএম

মোট পঠিত:

বিডিআর হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

Babul K.
বিডিআর হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা
জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বনানী সামরিক কবরস্থানে ২০০৯ সালের বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি শহীদ কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বলে বাসস’কে নিশ্চিত করেছেন সহকারী প্রেস সচিব মো. সাগর হোসেন। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের সম্মানে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। এর আগে, পিলখানা ট্র্যাজেডিতে প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি সরকার ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর পিলখানা সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo