সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ জুন ২০২৫, ০৬:৩৩ পিএম

মোট পঠিত: ১৪২

জামায়াত ও ইশরাক ইস্যুতে আদালতের রায়ের কপির অপেক্ষায় ইসি

Babul K.
জামায়াত ও ইশরাক ইস্যুতে আদালতের রায়ের কপির অপেক্ষায় ইসি
জাতীয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন, প্রতীক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে আদালতের রায়ের কপির অপেক্ষায় নির্বাচন কমিশন (ইসি)। রোববার (০১ জুন) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

জামায়াতের নিবন্ধন দিতে আদালতের রায় এসেছে, আপনারা কী করবেন- জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন এবং প্রতীকের ব্যাপারে আমরা কোনো পর্যবেক্ষণ পাইনি। পর্যবেক্ষণ পাওয়ার পরে আইনগতভাবে যেটা প্রযোজ্য সে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

ইসি সচিব বলেন, ‘জামায়াতের প্রতীকের ব্যাপারে আইনগতভাবে যেটা প্রাপ্য সেভাবেই পাবে। প্রতীকের ব্যাপারে তাদের নিবন্ধনের ব্যাপারে কী পর্যবেক্ষণ আছে, ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কিছু বলার থাকে না।’

ইশরাকের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে বলেছেন আদালত- আপনারা কী ভাবছেন- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘ইশরাকের ব্যাপারের মাননীয় আদালতের কোনো পর্যবেক্ষণ আমরা পাইনি। কিছু পর্যবেক্ষণ এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেভাবে ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘আমি আবারও বলছি, কোনো কাগজ না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারব না। আমরা কাগজটা পাওয়ার পর পর্যবেক্ষণ দিতে পারব।’


আজ ইশরাকের মেয়র পদে শেষ দিন- এমন বিষয় উত্থাপন করা হলে ইসি সচিব বলেন, ‘এই ব্যাপারেও আমার একই কথা, যতক্ষণ পর্যন্ত আদালত থেকে কোনো কাগজ না পাচ্ছি ততক্ষণ কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।’


তিনি বলেন, ‘কোন দিকে বিষয়টা গড়াবে সেটা কমিশন সিদ্ধান্ত নেবে। কমিশনের সে এখতিয়ার আছে। কাগজ না পেলে কী করে নেব।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo