সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ মার্চ ২০২৫, ০৮:০১ পিএম

মোট পঠিত: ২১১

ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করলেন ট্রাম্প

Babul K.
ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করলেন ট্রাম্প
আন্তর্জাতিক

ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেওয়া বন্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি জানান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করেছে।

মাত্র কদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বাগবিতণ্ডায় জড়ান ট্রাম্প। তার সহায়তা বন্ধের নতুন এই পদক্ষেপ এক সময়ের দুই মিত্র দেশের মধ্যে দূরত্ব আরও বাড়াতে যাচ্ছে।

সহায়তা বন্ধের বিষয়ে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, আমরা সাময়িকভাবে এই সহায়তা স্থগিত রেখে পর্যালোচনা করছি। তিন বছর আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্রই ছিল ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক সহায়তার উৎস। এই সহায়তার মধ্যে অস্ত্র, সামরিক সরঞ্জাম ও আর্থিক সহায়তাও অন্তর্ভুক্ত।


ভলোদিমির জেলেনস্কির সর্বশেষ মন্তব্য ছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি এখনও অনেক দূরে। তার এই মন্তব্যের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পরই সহায়তা বন্ধের খবর খবর এলো।


এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনের সহায়তায় চার দফা পরিকল্পনা ঘোষণা করেছেন, যার লক্ষ্য যুদ্ধের সমাপ্তি এবং দেশটিকে রাশিয়ার হাত থেকে রক্ষা করা।


তবে ইউরোপীয় নেতারা রোববারের শীর্ষ সম্মেলনের পর ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেনে শান্তি নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব নয়।


যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের বিষয়ে জেলেনস্কির কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। একইভাবে ওয়াশিংটনে অবস্থিত ইউক্রেনের দূতাবাসও কোনো প্রতিক্রিয়া জানায়নি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo