সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৩ অক্টোবর ২০২৩, ০৭:৪৪ পিএম

মোট পঠিত: ৩৪৯

ইসরায়েলি হামলায় গাজায় ৪ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত: জাতিসংঘ

Babul K.
ইসরায়েলি হামলায় গাজায় ৪ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত: জাতিসংঘ
আন্তর্জাতিক

ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় গাজা উপত্যকায় ৪ লাখের বেশি ফিলিস্তিনি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ।

ওসিএইচএ এক বিবৃতিতে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ রয়েছে। তৃষ্ণা মেটাতে অনেকে কূপ থেকে লোনা পানি পান করছে। গাজায় পানিবাহিত রোগের বিস্তারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের এই সংস্থাটি।শুক্রবার (১৩ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার ১১ লাখ বাসিন্দাকে ২৪ ঘন্টার মধ্যে নিরাপদ স্থানে সরে যেতে সতর্ক করেছে।ওসিএইচএ জানিয়েছে, এই আদেশের পর কয়েক হাজার বাসিন্দা উত্তর গাজা থেকে পালিয়ে দক্ষিণে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে গাজা উপত্যকার বিরুদ্ধে একটি টেকসই এবং শক্তিশালী সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। জেরুজালেমসহ পশ্চিম তীরের দুটি শরণার্থী শিবিরে এসব অভিযান চালানো হয়েছে।

আল–জাজিরা আরবির পক্ষ থেকে এক এক্স বার্তায় (টুইটার) বলা হয়েছে, আজ শনিবার জেরুজালেমের পাশে কালান্দিয়া শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে প্রাথমিকভাবে এ অভিযানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে এদিনই ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন ও জেরিচোতে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর পাওয়া যায়। এসব অভিযানে দুজন আহত হয়েছেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo