সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৮ মে ২০২৫, ০৯:২০ পিএম

মোট পঠিত: ১৬৫

ইশরাকের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ

Babul K.
ইশরাকের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ
আইন-আদালত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৯ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন।

এর আগে, আদালত ইশরাকের শপথ স্থগিত চেয়ে করা একটি রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল শুনানির জন্য দিন ধার্য করেছিল। সেই পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত এলো।

আদালতে ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে, রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।


এর আগে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। কিন্তু প্রায় তিন বছর পর, ২০২৪ সালের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল ওই ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে।


এই রায়ের পর নির্বাচন কমিশন গেজেট প্রকাশে বিলম্ব করায় ইশরাকপন্থীরা আপত্তি জানান। পরে ২৭ এপ্রিল কমিশন ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করে।


তবে এরপরই এই গেজেট ও শপথগ্রহণ নিয়ে শুরু হয় আইনি টানাপোড়েন। ডিএসসিসির এক বাসিন্দা হাইকোর্টে রিট করে শপথ বন্ধের দাবি জানান। হাইকোর্ট রিটটি শুনানিযোগ্য নয় বলে খারিজ করে দেয়। এ আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ নির্বাচন কমিশনের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেয়।


এ বিষয়ে আপিল বিভাগ স্পষ্ট জানায়, ইশরাক হোসেনের শপথের বিষয়ে এখন আর আদালতের কিছু বলার নেই, নির্বাচন কমিশনই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।


এদিকে ইশরাককে মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে ডিএসসিসির নগর ভবনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সিটি করপোরেশনের কিছু কর্মকর্তা-কর্মচারী। মূল ফটকে তালা লাগিয়ে অফিস কার্যক্রম বন্ধ করে রেখেছেন তারা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo