সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 3

প্রকাশিত :
১০ জানুয়ারি ২০২৩, ১০:০০ পিএম

মোট পঠিত: ৩৫২

ইনডাকশন কুকারে রান্নায় যেসব বিষয় খেয়াল রাখবেন

repoter 3
ইনডাকশন কুকারে রান্নায় যেসব বিষয় খেয়াল রাখবেন
লাইফষ্টাইল

ডেইলি বাংলা টাইমস: গ্যাসের সংকটকালে সবচেয়ে বেশি কাজে লাগে ইনডাকশন কুকার। অনেকের বাসায় আবার গ্যাসের সংযোগ নেই। সেক্ষেত্রেও এটি সহজ সমাধান। ইনডাকশন কুকার দ্রুত গরম হয় বলে এতে রান্না করাও অনেক সহজ। আবার এর ব্যবহারে বিদ্যুৎও খুব বেশি খরচ হয় না। তাই রান্নার কাজে অনেকেরই পছন্দের তালিকায় থাকে এই কুকার।

ইনডাকশন কুকারে রান্নার ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। নয়তো রান্না সঠিক হবে না, কুকারটিও নষ্ট হয়ে যেতে পারে। আপনার অসতর্কতায় ঘটতে পারে কোনো দুর্ঘটনাও। তাই চলুন জেনে নেওয়া যাক ইনডাকশন কুকারে রান্নার ক্ষেত্রে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন-

ঢাকনা আটকে দিন

আপনার ইনডাকশন কুকারে যদি ঢাকনা থাকে তবে সেটি যথাযথভাবে আটকে তারপরই রান্না বসান। এভাবে খাবারের পুষ্টিগুণ ও গন্ধ দুই-ই বজায় থাকবে।

টেনে নামাবেন না: অনেকে ইনডাকশন কুকারে রান্নার পর হাঁড়ি-বাসন টেনে নামান। এমনটি করবেন না। কারণ ঘষা লাগলে চুলাটি নষ্ট হয়ে যেতে পারে। তাই রান্নার পর চুলা বন্ধ করে এরপর রান্নার পাত্রটি উঠিয়ে নিন।

সতর্ক থাকুন: রান্নার সময় অনেকে ভুলে খালি হাতে ধরে ফেলতে পারেন। তবে এসময় ভুলেও গরম সিরামিকে হাত দেবেন না। কারণ এতে হাত পুড়ে ফোসকা পড়ে যেতে পারে।

 

রান্নার সময় খেয়াল রাখুন

ইনডাকশন কুকারে রান্নার সময় ভাঙা কিংবা ফেটে যাওয়া কাঁচের ঢাকনা ব্যবহার করবেন না। এসময় চুলায় কিছু পড়লে সাথে সাথে তা মুছবেন না। রান্না শেষ হলে চুলা বন্ধ করে তারপর মুছে নেবেন।

আরও যেদিকে খেয়াল রাখবেন

কুকারে ব্যবহৃত তার দূরে সরিয়ে রান্না করবেন। চুলায় পোড়া দাগ লাগলে ডিটারজেন্ট ব্যবহার করে পরিষ্কার করবেন। গরম কোনো পাত্র ইনডাকশনে বসাবেন না। সব সময় ঠান্ডা পাত্র বসিয়ে এরপর রান্না করবেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo