সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৩ আগস্ট ২০২৪, ০১:০৪ এএম

মোট পঠিত: ৩০৭

হুমকি বিবেচনায় আমরা অনেককে আশ্রয় দিয়েছি: সেনাপ্রধান

Babul K.
হুমকি বিবেচনায় আমরা অনেককে আশ্রয় দিয়েছি: সেনাপ্রধান
জাতীয়

জীবন বিপন্ন হতে পারে এমন আশঙ্কা থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ অনেককে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে, মামলা হলে তারা শাস্তির আওতায় আসবেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে রাজশাহী সেনানিবাসে নির্ধারিত কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান এসব কথা বলেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীদের সেনা হেফাজতে নেওয়া প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ‘আমরা তাদের আশ্রয় দিয়েছি। তবে তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয় তাহলে তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে, বিচারবহির্ভূত কোনো কাজ বা হামলা হোক। তাদের জীবনের যে হুমকি আছে, সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা (নিরাপত্তা) আমরা দেখব।’

সেনাবাহিনী অন্তর্র্বতী সরকারকে সর্বাত্মকভাবে সাহায্য করবে জানিয়ে তিনি বলেন, ‘সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাচ্ছে। সেটার জন্য আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইবে সেটা আমরা করব।’

সেনাপ্রধান বলেন, ‘পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে পুলিশ এখনো কিছুটা ট্রমার মধ্যে আছে। এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে। তখন সব আরও স্বাভাবিক হবে।’ ওয়াকার উজ-জামান বলেন, ‘আনসার, র‌্যাব, বিজিবিসহ সবার সঙ্গেই কথা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে। আমি বলব যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণভাবেই আমাদের নিয়ন্ত্রণে। পুলিশ বিভিন্ন থানায় ইতোমধ্যে কাজ শুরু করেছে। আমরা পুলিশকে প্রটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজকর্ম শুরু করে দেবে, তখন পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। সেই পর্যন্ত আমরা কাজ করে যাব।’

সংখ্যালঘু ইস্যুতে রাজশাহী বিভাগের আট জেলায় কিছু ঘটেনি জানিয়ে তিনি বলেন, ‘সংখ্যালঘু যে ইস্যুটা আছে, দেখলাম যে, এখানে (রাজশাহীতে) একেবারেই ওরকম কোনো ঘটনা ঘটেনি। রাজশাহীর বিভাগের আটটা জেলায় এমন কিছু ঘটেনি। এটা অত্যন্ত ভালো দিক এবং এই যে একটা সুন্দর পরিবেশ, সেটা সব সময়ই বজায় রাখতে হবে।’

জেনারেল ওয়াকার উজ-জামান আশা প্রকাশ করে বলেন, ‘আমরা সবাই মিলে কাজ করব এবং দেশকে উন্নতির দিকে নিয়ে যাব। আমরা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে চাই। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব যদি সবাই একসঙ্গে কাজ করি।’

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহী সেনানিবাসে পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo