সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ অক্টোবর ২০২৩, ০৪:৫৬ পিএম

মোট পঠিত: ৩৯৩

হিন্দুদের ওপর যতবার আঘাত এসেছে পাশে দাঁড়িয়েছে আ.লীগ: প্রধানমন্ত্রী

Babul K.
হিন্দুদের ওপর যতবার আঘাত এসেছে পাশে দাঁড়িয়েছে আ.লীগ: প্রধানমন্ত্রী
জাতীয়

এদেশে হিন্দুদের ওপর যতবার আঘাত এসেছে সব সময় পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২২ অক্টোবর) দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী একথা বলেন ।

পঁচাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা নষ্ট হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমাদের হিন্দুদের সম্প্রদায়ের ওপর অকথ্য অত্যাচার নির্যাতন হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সবসময় আপনাদের পাশে ছিল, পাশে আছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ সাধারণ উদার মনের। তারা সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। এজন্যই আমাদের আজকের স্লোগান ‘ধর্ম যার যার উৎসব সবার।’ আজকে সারাদেশে ৩২ হাজারের ওপর পূজামণ্ডপ। সব জায়গাতেই সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শই ছিল অসাম্প্রদায়িক চেতনা, এদেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে স্বাধীনভাবে। সব ধর্মের মানুষ যার যার অধিকার ভোগ করবে। কেউ কারো ওপর হস্তক্ষেপ করবে না।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo