সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ আগস্ট ২০২৩, ০৬:১৩ পিএম

মোট পঠিত: ৩৯১

গ্রেপ্তার ডোনাল্ড ট্রাম্প

Babul K.
গ্রেপ্তার ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের নির্বাচনে অনিয়ম ও কারচুপির চেষ্টার অভিযোগে জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী  আটলান্টায় গ্রেপ্তার হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুক্ষণের মধ্যেই অবশ্য তাকে বন্ডের বিনিময়ে ছাড়া হয়।

আটলান্টার ফুলটন কাউন্টি জেলে মার্কিন সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে আত্মসমর্পণ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়ম ও কারচুপি করার চেষ্টার অভিযোগ রয়েছে।

ট্রাম্পকে জেলে নেওয়ার পর গ্রেপ্তারের সব নিয়ম সম্পন্ন করা হয়। ট্রাম্পের মাগ শট অর্থাৎ, মুখের ছবি তোলা হয়েছে। যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলেই এই ছবি নেওয়া হয়। তার আঙুলের ছাপ নেওয়া হয়েছে। রেকর্ডে লেখা হয়েছে, ৭৭ বছরের সাবেক প্রেসিডেন্টের উচ্চতা ছয় দশমিক তিন ইঞ্চি। ওজন ২১৫ পাউন্ড অর্থাৎ, ৯৭ কেজি। তার চুলের রংসহ পুঙ্খানুপুঙ্খ বিবরণ লেখা হয়েছে জেলের রেকর্ডে।

সব মিলিয়ে ২০ মিনিট আটলান্টা জেলে ছিলেন ট্রাম্প। দুই লাখ ডলারের বন্ডে সই করে পরে জামিন নেন তিনি। এর আগেও তিনবার গ্রেপ্তার হয়েছেন ট্রাম্প। কিন্তু, এই প্রথম জেলে গিয়ে আত্মসমর্পণ করলেন তিনি। তার বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগই ফৌজদারি অপরাধের। ফলে গ্রেপ্তারের সময় একজন সাধারণ অপরাধীর মতোই দেখা হয়েছে তাকে।

সব কিছু হয়ে যাওয়ার পর নিজের ব্যক্তিগত প্লেনে ফের নিউ জার্সির দিকে রওনা হন ট্রাম্প। এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

ওই সময় ট্রাম্প বলেছেন, তার সঙ্গে অন্যায় করা হচ্ছে। তিনি বলেন, ‘কোনো ব্যক্তির একটি নির্বাচন প্রক্রিয়া অস্বচ্ছ মনে হতেই পারে। এটি কোনো ফৌজদারি অপরাধ নয়।’

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ট্রাম্প জেলে তোলা তার মাগ শটের ছবি প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের নির্বাচনি প্রচারণার পেজে তিনি পোস্ট করেন, ‘কোনো অপরাধ ছাড়াই আমায় গ্রেপ্তার করা হলো।’

এদিন আটলান্টা জেলের বাইরেও বেশ কিছু ট্রাম্প সমর্থক জড়ো হয়েছিলেন। তাদের অভিযোগ, মাগ শট তোলা বাধ্যতামূলক নয়। ট্রাম্পের মাগ শট তোলার প্রয়োজন ছিল না। কিন্তু, সাবেক প্রেসিডেন্টকে অপমান করার জন্যই একাজ করা হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo