সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৬ মে ২০২৪, ১২:২০ এএম

মোট পঠিত: ২৭৪

গ্রামে লোডশেডিং না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Babul K.
গ্রামে লোডশেডিং না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

গ্রামাঞ্চলে লোডশেডিং না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরেও যাতে লোডশেডিং না হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।


সোমবার মন্ত্রীপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।



 প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন আমরা সেটা করার চেষ্টা করছি। এখন ধীরে ধীরে আগের চেয়ে বিদ্যুৎ-এর অবস্থা ভালোর দিকে যাচ্ছে। তেল এবং অর্থ নিয়ে যে সংকট ছিল তা অনেকটা কেটে যাওয়ায় বিদ্যুৎ পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে।


প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এই মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় সবসময় তিনি নজরদারি রাখেন যাতে বিদ্যুৎ-এর সমস্যা দ্রুত মিটে যায়।


নসরুল হামিদ আরও বলেন, তাপপ্রবাহের কারণেও বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছিল। এখন সেটাও উন্নতির দিকে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে লোডশেডিং কমিয়ে আনা হবে।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo