সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৭ জুলাই ২০২৬, ০৭:৩৩ পিএম

মোট পঠিত:

গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে : তথ্যমন্ত্রী

Babul K.
গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে : তথ্যমন্ত্রী
জাতীয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে। এ পেশায় নিজের বিবেক ও মেধা চর্চার অনেক বড় সুযোগ রয়েছে।তিনি আরও বলেন, সাংবাদিকতা পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজ চলতে পারে না।

আজ (সোমবার) বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশাকে পৃষ্ঠপোষকতা দান করবে এমন কোনো কাঠামো এখন পর্যন্ত গড়ে ওঠেনি।

সমাজের প্রতিটি চিত্র প্রতি মুহূর্তে ও নিয়মিতভাবে গণমাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত না হলে পৃথিবীর কোনো সভ্য দেশ বা সমাজ এগোতে পারে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, একটি রাষ্ট্র এবং সমাজকে প্রতি মুহূর্তেই আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে হয়। তা না হলে সে ভুল পথে এবং ভুল গন্তব্যে যেতে পারে। যা জনগণের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই কাজটি করাই দায়িত্বশীল সাংবাদিকতার মূল লক্ষ্য।

মতবিনিময়ে তথ্যমন্ত্রী আরও বলেন, তথ্যের প্রবাহ থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করা এবং বস্তুনিষ্ঠতাবিহীন তথ্যকে ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমকে বর্তমানে দুই ধরনের ব্যক্তিরা ব্যবহার করছেন, দু’জনের হাতেই সাংবাদিকতার কার্ড আছে। একজন এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করছেন। আরেকজন এটাকে দূষিত করার জন্য সাংবাদিকতা করছেন। ফলে সাংবাদিকতা পেশার একটা সংজ্ঞা নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, কোন সাংবাদিকতা ব্ল্যাকমেলিং, আর কোন সাংবাদিকতা আমাদের জন্য অনিবার্য সেটি আলাদা করতে না পারলে রাষ্ট্র ও সমাজ সঠিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতায় পৃষ্ঠপোষকতা করতে পারবে না। এই কাজ রাষ্ট্রের একার নয়, এজন্য সাংবাদিকদের অংশীদারিত্বও লাগবে।

মন্ত্রী বলেন, সাংবাদিকতায় বিত্তবান হওয়ার সম্ভাবনা নেই জেনেও যারা এই মহৎ পেশায় যুক্ত রয়েছেন বা যুক্ত হচ্ছেন এবং ভবিষ্যতে হবেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা রইল।

তিনি বলেন, সাংবাদিকতা পেশাকে যদি টিকিয়ে রাখতে না পারি তবে সমাজ এবং রাষ্ট্রকে প্রতি মুহূর্তে আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে ব্যর্থ হব। তাই রাষ্ট্র, সমাজ, দেশ ও মানুষের প্রয়োজনেই দায়িত্বশীল সাংবাদিকতাকে সবসময় সহযোগিতা করতে হবে।

বর্তমান সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহারের নানা দিক তুলে ধরে মন্ত্রী বলেন, এখন সাংবাদিকতা হয়ে গেছে ডেটা জার্নালিজম, ভিডিও জার্নালিজম আরও অডিও জার্নালিজমের। যুগের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতা পেশাকে পরিবর্তিত হতে হবে। এই রূপান্তরের সঙ্গে তাল মিলাতে না পারলে সঙ্গত কারণে সাংবাদিকতাও পিছিয়ে পড়বে।

সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য কাওছার হোসেন খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)।

মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এর আগে সকালে তথ্যমন্ত্রী বরিশালের চরকাউয়া এলাকায় গাছের চারা রোপণ করেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo