সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ নভেম্বর ২০২৩, ০৫:১৪ এএম

মোট পঠিত: ৩৫৯

গণআন্দোলনেই নির্বাচনকালীন সরকারের দাবি আদায় করা হবে: জামায়াত

Babul K.
গণআন্দোলনেই নির্বাচনকালীন সরকারের দাবি আদায় করা হবে: জামায়াত
রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সরকার দেশকে পরিকল্পিতভাবে ধ্বংস করে পুরো বসবাসের অনুপযোগী করে ফেলেছে। তাই দুর্বার গণআন্দোলনের মাধ্যমে ব্যর্থ ও জুলুমবাজদের পতন ঘটিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে।

শুক্রবার বিকাল ৩টায় রাজধানীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগর উত্তর জামায়াতের ‘চলমান আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসার সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

মুজিবুর রহমান বলেন, দেশের কোনো নাগরিকের স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই। রাষ্ট্রের কোনো ক্ষেত্রে জনগণের মতামতের তোয়াক্কা করা হচ্ছে না। বরং সরকার সবকিছুইকেই দলীয়করণ করে ফেলেছে। ডিসি, এসপি এবং ওসিসহ প্রজাতন্ত্রের কর্মচারীরা নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন। বিচারব্যবস্থাকেও পরিকল্পিতভাবে কলুষিত করা হয়েছে। কোনো কোনো বিচারক নিজেকে শপথের রাজনীতিক হিসাবে দাবি করছেন। এদের মাধ্যমে দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তারা চলমান গণআন্দোলনেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন না। 

তিনি বলেন, আমরা চলমান আন্দোলনকে বিজয়ী না করা পর্যন্ত রাজপথে থাকবো।

প্রয়োজনে জীবন দিয়ে হলেও জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা কবরো, ইনশাআল্লাহ। গণদাবি আদায়ের লক্ষ্যে সকলকে রাজপথে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, জামায়াত ও বিএনপির শীর্ষ নেতাদেরকে জেলে রেখে দেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। জনগণের অধিকার আদায়ে আজ সকল বিরোধীদল রাজপথে ঐক্যবদ্ধ হয়েছে। দেশের জনগণও বিরোধী দলের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। এ অবস্থায় সরকার ভীত হয়ে বিরোধী মত দমনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ও প্রশাসনকে লেলিয়ে দিয়েছে। 

তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য সকল বিরোধীদল রাজপথে ঐক্যবদ্ধ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ক্ষমতাসীন আওয়ামী সরকারের প্রশাসন এবং তাদের সন্ত্রাসী গোষ্ঠী জনগণের শান্তিপূর্ণ অবরোধ, মিছিল, সভায় প্রকাশ্যে গুলি করছে, হামলা চালাচ্ছে। কিন্তু জনগণের দাবি আদায়ের এই আন্দোলন চূড়ান্ত লক্ষ্য অর্জন করা ছাড়া আমরা রাজপথ ছাড়বো না। দেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। বিরোধী দল মতের নেতাকর্মীদের কারাগারে রেখে অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কায়দায় আবারো রাষ্ট্রীয় ক্ষমতাগ্রহণ জনগণ হতে দেবে না। আর এই কয়েক দিনে আমাদের দশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। 

দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহা দেলাওয়ার হোসেন, কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান প্রমুখ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo