সর্বশেষ:
News Image ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

মোট পঠিত: ২৫

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি

Babul K.
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি
সারা দেশ

গাজীপুরের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে  মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে। এসময় মালেকের বাড়ি এলাকায় একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনের মুখে ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ৩৯টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও বাসন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের গাছা ও বাসন সড়ক এলাকায় শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ১০টার দিকে মালেকের বাড়ি এলাকায় ফের আন্দোলনে নামে শ্রমিকরা। একই সময়ে ছয়দানা, বাসন সড়ক ও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নেয়। এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এক পর্যায়ে সোয়া ১০টার দিকে মালেকের বাড়ি এলাকায় আন্দোলনকারীরা গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মহিউদ্দিন আহমেদের বহনকরা একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশের জল কামান থেকে পানি ছিটিয়ে পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এছাড়া সকাল ১১টার দিকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। জবাবে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে। এসময় দফায় দফায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। আন্দোলনের মুখে ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া গতকাল পর্যন্ত বিভিন্ন কারণে গাজীপুর শিল্পাঞ্চলে ৩৯টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে ১২টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, মালেকের বাড়ি এলাকায় উপকমিশনার মহিউদ্দিন আহমেদের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, রাতে অনেক কারখানা কর্তৃপক্ষ মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শ্রমিকদের কারখানা বন্ধের নোটিশ জানিয়ে দেন। এছাড়া কারখানা ফটকেও বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, আনসার ও এসআরবি সদস্যরা কাজ করছেন। এছাড়া জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে গাছা ও কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর মালেকের বাড়ি, ভোগড়া বাইপাসসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ, বিজিবি, আনসার সদস্য কাজ করছে।

তিনি আরও জানান, গতকাল পর্যন্ত গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ৩৯টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া বুধবার ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo