সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ নভেম্বর ২০২৩, ১২:১৩ এএম

মোট পঠিত: ৩৮৫

গাজীপুরে শ্রমিক আন্দোলন: কোনাবাড়ীতে ফের সংঘর্ষ

Babul K.
গাজীপুরে শ্রমিক আন্দোলন: কোনাবাড়ীতে ফের সংঘর্ষ
ব্যবসা বানিজ্য

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে কয়েকটি কারখানার অসন্তোষ শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করে। দুপুরে কিছুটা শান্ত থাকলেও বিকেল সাড়ে ৪ টার দিকে আবারও শুরু হয় শ্রমিক বিক্ষোভ। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনরত শ্রমিকরা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দফায় দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শ্রমিকদের ধাওয়া পালটা চলমান রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ, র‍্যাব, বিজিবির সদস্যরা যৌথভাবে তৎপরতা চালাচ্ছে।
এর আগে সকাল সাড়ে ৮টা থেকে মহানগরীর চান্দনা, ভোগড়া, নাওজোড় এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করে। এসময় তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টায়ার ও কাঠ দিয়ে অগ্নিসংযোগসহ বেশ কিছু কারখানার ফটক ভাঙচুর করে। এসময় শ্রমিক পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুপুর ১২ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গাজীপুর ২ শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, সকাল থেকে বেতন বৃদ্ধির দাবিতে অসন্তুষ্ট শ্রমিকরা গাজীপুর মহানগরীর নাওজোর, ভোগড়া বাইপাস, চান্দনা ও কোনাবাড়ী এলাকায় আন্দোলনে নামে। দুপুরে কিছুটা স্বাভাবিক থাকলেও বিকেলে আবার কোনাবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভ ভাঙচুর শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা চালাচ্ছে। এছাড়া পুলিশের পাশাপাশি বিজিবি, র‍্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঐ এলাকায় মোতায়েন রয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo