সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ জুন ২০২৬, ১০:২১ পিএম

মোট পঠিত: ২৪

ফ্রিল্যান্সারদের ওপর ৭.৫% কর আরোপ হচ্ছে না: প্রধানমন্ত্রীর আশ্বাস

Babul K.
ফ্রিল্যান্সারদের ওপর ৭.৫% কর আরোপ হচ্ছে না: প্রধানমন্ত্রীর আশ্বাস
জাতীয়

দেশের ফ্রিল্যার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫% কর আরোপ করা হচ্ছে না। জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানাকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (০১ জুন) সচিবালয়ে জুয়েল রানাকে ডেকে নিয়ে এক বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত ও তরুণদের প্রতি তার সমর্থনের কথা জানান।

কৃষি, প্রকৃতি, মানুষ ও সাহিত্যের মেলবন্ধনে ভিডিও তৈরি করে প্রশংসিত হয়েছেন জুয়েল রানা। গত বছরের ৪ ফেব্রুয়ারি চালুর পর মাত্র দেড় বছরেই ফেসবুকে তার ‘চিত্ত মিডিয়া’ পেজের ফলোয়ার সংখ্যা ৪৩ লাখ ছাড়িয়ে গেছে। এমন অনন্য কাজের স্বীকৃতিস্বরূপ সোমবার তাকে সচিবালয়ে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকার শেষে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জুয়েল রানা প্রধানমন্ত্রীর সঙ্গে তার কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি প্রকাশ্যে আনেন।

জুয়েল রানা জানান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর ৭.৫% কর আরোপের গুঞ্জনটি নিয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, এটি কতটা সত্য?

বিষয়টি শোনার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কক্ষে ডেকে পাঠান এবং পুরো বিষয়টির খোঁজ নেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, তরুণদের আয়ের ওপর এমন কোনো কর আরোপ করা হবে না।

জুয়েল রানা বলেন, “প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ‘এরকম কিছু হইতে দেওয়া যাবে না।

আমি চাই যে ইয়াংরা ডিজিটাল মার্কেটিংয়ে যাক, তারা বৈদেশিক বিভিন্ন কাজে ইনভলব থাকুক। তারা বাইরের অর্থ দেশে নিয়ে আসছে, দ্যাটস এনাফ (এটাই যথেষ্ট)।... ফ্রিল্যান্সার যারা আছে তারা দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা তাদের ফ্যামিলি চালায়। এটা (কর আরোপ) হতে পারে না’।

তিনি আরো বলেন, ‘তারা দেশের টাকা পাচার করে না, বরং দেশে আনে’।

আলোচনার একপর্যায়ে জুয়েল রানা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘কনটেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সাররা দেশের কোনো সম্পত্তি পাচার করে না। উল্টো তারা হাড়ভাঙা খাটুনি দিয়ে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসে। তাই তাদের প্রতি সরকারের আরো বেশি সহানুভূতিশীল হওয়া উচিত।’



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo