সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৫ মার্চ ২০২৪, ০৫:৪৭ এএম

মোট পঠিত: ২৭৭

ফেসবুকে বিভ্রাট

Babul K.
ফেসবুকে বিভ্রাট
বিজ্ঞান ও প্রযুক্তি

বাংলাদেশসহ বিভিন্ন দেশে ফেসবুকে লগইন করতে সমস্যার মুখে পড়ছেন অনেক ব্যবহারকারী। ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকেও একই সমস্যার কথা বলেছেন। সামাজিক যোগাযোগের তিনটি প্ল্যাটফর্মই প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন।

ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের হিসাব বলছে, বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাতে সমস্যা শুরুর পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৫ লাখ ৮৩ হাজারের বেশি ব্যবহারকারী ফেসবুক লগ–আউট হয়ে যাওয়াসহ নানা সমস্যা মুখে পড়েছেন। ইনস্টাগ্রাম নিয়ে একই সমস্যায় পড়েন ৮৪ হাজারের বেশি ব্যবহারকারী।

তবে ডাউনডিটেক্টরের হিসেবে মেটার মালিকানাধীন তথ্য আদানপ্রদানের অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা দেখা দেয়নি। ফেসবুকের প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ব্যবহার নিয়েও কোনো বিভ্রাটের কথা জানাননি ব্যবহারকারীরা।

আজ রাত ৯টার পর থেকে ফেসবুকে লগ–ইন করা যাচ্ছে না বলে বেশ কয়েকজন ব্যবহারকারী অভিযোগ করেছেন। এমনকি যারা ফেসবুকে লগ–ইন করা অবস্থায় ছিলেন তারাও স্বয়ংক্রিয়ভাবে লগ–আউট হয়ে যান। মেসেঞ্জার থেকেও লগ–আউট হয়ে যাচ্ছেন ব্যবহারকারীরা। ফক্স টু নাউ ডট কমের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এ ধরনের সমস্যা হচ্ছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo