সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ জুলাই ২০২৫, ১২:৫২ এএম

মোট পঠিত: ১৪৬

একটি গোষ্ঠী বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করেছে: রিজভী

Babul K.
একটি গোষ্ঠী বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করেছে: রিজভী
রাজনীতি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বরাবরই কোন রক্তারক্তি হলেই বিএনপির দিকে আঙ্গুল তাক করা হয়। সরকারকে কিছু বলে না, প্রশাসনকে কিছু বলে না। তারেক রহমান কি প্রধানমন্ত্রী? আসলে একটি গোষ্ঠীর টার্গেট বিএনপি, তাদের টার্গেট তারেক রহমান।


তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে টার্গেট করেছিলো সেই একই চক্রান্ত চলছে। আজকে দায়ী দোষীদের সমালোচনা না করে তারেক রহমানের সমালোচনা করছেন, কুৎসা রটাচ্ছে। এই চক্রটি শহীদ জিয়ার বিরুদ্ধে বাজে কথা বলতেও কুন্ঠাবোধ করছেন না।


সোমবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কুচক্রী মহল কতৃক নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর পল্টন হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।


রিজভী বলেন, ড. ইউনুস নির্বাচিত সরকার নয়। কিন্তু সকলের সমর্থন আছে। আজকে মানুষ কিছুটা ভালো আছে। কিন্তু এই পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা চলছে। শেখ হাসিনা গুনীজনকে সম্মান দিতেন না। তাদের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতেন। কিন্তু সেটিতো ছিলো ফ্যাসিস্ট শাসনামল। এসব কারণে জনগণের ঘৃণার পাত্রে পরিনত হয়েছিলো আওয়ামী লীগ।


তিনি বলেন, এখন আমরা এখন দেখছি তারই পুনরাবৃত্তি চলছে। মিডফোর্ডে বিএনপির নামধারী সন্ত্রাসীরা ব্যবসায়ী সোহাগকে হত্যা করে। বিএনপি সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রেপ্তারের দাবি জানায়।


বিএনপির এই নেতা বলেন, বিএনপি আওয়ামী লীগের মত মাফিয়াদের সমর্থন করে না। সন্ত্রাসী বা অপরাধী নিজ দলের হলেও কোন ছাড় দেওয়া হয় না। প্রায় ছয় হাজার নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে। যে মানুষটি কোন অন্যায় সহ্য করতে পারেন না, অপরাধীর সাথে কোন আপোষ করেন না সেই তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে।


শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। এতে বক্তব্য বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ন কবির খান, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, মোস্তাফিজুল করিম মজুমদার, মঞ্জিরুল ইসলাম মঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, উত্তরের আহবায়ক শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, ফরহাদ হোসেন বুলেট প্রমুখ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo