সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম

মোট পঠিত: ২৫

এক গ্রাম থেকেই ৩ এমপি

Babul K.
এক গ্রাম থেকেই ৩ এমপি
জাতীয়

‎‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টি আসনে বিএনপি আর দুইটি আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে তিনটিতে জয়ী হওয়া বিএনপির প্রার্থীদের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে। 

এ গ্রাম থেকে যে তিনজন এবার এমপি নির্বাচিত হয়েছেন তারা হলেন— চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তারই ভাতিজা এবং সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর) আসন থেকে নির্বাচিত সাঈদ আল নোমান।

‎চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্বাচিত হয়েছেন।


তিনি ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াছ নুরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬৯৬ ভোট।


চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির হুম্মাম কাদের চৌধুরী। ধানের শীষের এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ৩৬৭ ভোট।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের ডা. এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৩৮ হাজার ৬৬৫ ভোট।

চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনের ১৩৯টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের শামসুজ্জামান হেলালি পেয়েছেন ৬৯ হাজার ৭৩৪ ভোট।


জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকে গ্রামটিতে বইছে খুশির জোয়ার।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo