সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ মে ২০২৬, ০৭:০৮ পিএম

মোট পঠিত:

ঈদের ছুটিতে মেট্রো চলাচলে নতুন সময়সূচি

Babul K.
ঈদের ছুটিতে মেট্রো চলাচলে নতুন সময়সূচি
ঢাকা

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।এছাড়া উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেনটি উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে।

চলাচলের সময় ও বিরতি:

ছুটির দিনগুলোতে যাত্রীচাপ বিবেচনায় ভিন্ন ভিন্ন সময়সূচি ও হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ২০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

উত্তরা উত্তর থেকে মতিঝিল:

সকাল ৬:৩০ থেকে ৭:১০ পর্যন্ত- ২০ মিনিট পর পর।

সকাল ৭:১১ থেকে ১০:২৫ পর্যন্ত- ১৫ মিনিট পর পর।

সকাল ১০:২৬ থেকে রাত ৯:০০ পর্যন্ত- ১২ মিনিট পর পর।

রাত ৯:০১ থেকে ৯:৩০ পর্যন্ত-১৫ মিনিট পর পর।

মতিঝিল থেকে উত্তরা উত্তর:

সকাল ৭:১৫ থেকে ১১:০৩ পর্যন্ত- ১৫ মিনিট পর পর।

সকাল ১১:০৪ থেকে রাত ৯:৪০ পর্যন্ত- ১২ মিনিট পর পর।

রাত ৯:৪১ থেকে ১০:১০ পর্যন্ত- ১৫ মিনিট পর পর।

ডিএমটিসিএল জানিয়েছে, ঈদের ছুটির দিনগুলোতে কমপক্ষে ১২ মিনিট এবং সর্বোচ্চ ২০ মিনিট পর পর ট্রেন চলবে। প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালিত হবে এবং এতে ৭টি ট্রেন সেট ব্যবহৃত হবে। তবে যাত্রীচাপ অনুযায়ী ট্রিপ সংখ্যা কম-বেশি হতে পারে।

টিকিট বিক্রির নিয়ম:

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। একই সময়ে এমআরটি পাস বা র‍্যাপিড পাস টপ-আপ করা যাবে। তবে শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট হতে সিঙ্গেল জার্নি টিকিট কেনা ও টপ-আপ সুবিধা পাওয়া যাবে।

রাত ৯টা ২০ মিনিটের পর স্টেশনের সকল টিকিট কাউন্টার এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে। তবে সকল মেট্রোরেল স্টেশন থেকে নির্ধারিত সময়সূচী অনুযায়ী নতুন র‍্যাপিড পাস কেনা যাবে।

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo